জননী
- ইসমাইল আহসান তুহিন
এতো জ্বালা তোরে দিয়াছিনু ওরে
দশ মাস দশ দিনে,
জন্মের পরে যেনো চিরতরে
বাঁধিয়া রাখিছো ঋনে।
কষ্ট পাহাড় বক্ষে তাঁহার
মুখে নাহি লেশমাত্র,
দিন ভর হাসে কত ভালবাসে
নিশীথে ভেজাস নেত্র।
ধরনীর সুধা পেটে লয়ে খুধা
ছেলেরে খাওয়ালি তুলে,
বড় হয়ে ছেলে গাড়ি বাড়ি পেলে
জননীরে যায় ভুলে।
ধিক ধিক ওরে শত ধিত তোরে
কপাল পোড়া ছেলে,
বুড়ী হয়ে মায় কিবা পেতে চায়
দু'টো ডালভাত পেলে?
রাস্তায় হাটি হাতে লয়ে বাটি
কত মায়ে করে ভিক্ষা,
বৃদ্ধাশ্রম করে গমগম
একেমন তর শিক্ষা?
কিছু হতভাগা মনে লয়ে দাগা
আড়ালে মোছে গো পানি,
মা ডাকিলে হায় সারা নাহি পায়
মরিয়াছে মা জননী।।
©জননী
১১ মে ২০২০
সোমবার
০৬-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।